২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের হরতাল রোববার

বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মোয়াযয্ম হোসাইন হেলালকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেয় মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. জহিরউদ্দিন বাবর।

হরতালের কয়েকটি মামলায় গত বৃহস্পতিবার হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জহিরউদ্দিন বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, হরতালে ভাংচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতটি মামলার গ্রেপ্তার দেখিয়ে হেলালকে মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তাকে তিনটি মামলার জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।