২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মিছিলের পাশে বোমা বিস্ফোরণ

রাজশাহী নগরীতে শনিবার বিএনপির একটি মিছিল চলাকালে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

প্রদ্যক্ষদর্শীর বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, বেলা ১২টার দিকে ভূবনমোহন পার্ক থেকে বিএনপির একটি মিছিল বের করে।

মিছিলটি সোনাদীঘি মসজিদের সামনে পৌঁছলে মিছিলের পাশে রেড ক্রিসেন্ট ভবনের সামনে পর পর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

তবে, এরপরও তারা মিছিল চালিয়ে যান।

অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুও মিছিলে ছিলেন।

ওসি আরো বলেন, আশপাশের ভবন থেকে এ দুটি হাতবোমা ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।