জামালপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা
জামালপুর সদরে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আবেদ আলীর স্ত্রী খালেদা বেগমের অভিযোগ, ভাতিজা আজিজুল হকের সঙ্গে আবেদের পূর্ব শত্রুতা ছিল। শনিবার ভোরে আজিজুল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
সকালে বাড়ি থেকে ৫/৬শ’ গজ দূরে চর রাঙামাটিয়া সেতুর উপর গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহেল সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আজিজুল নামের একজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে নূরে আলম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে এসআই সোহেল জানান।
