২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রলীগের ওপর ‘শিবিরের’ হামলা

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের উপর ছাত্রশিবির সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার সকালে এ হামলায় এক শিক্ষকসহ চারজন আহত হয়েছেন বলে ছাত্রলীগ নেতারা জানান।

কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান রুবেল বলেন, আহত অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক কামরুল হাসান এবং ছাত্রলীগকর্মী শাহীন, মুন্না ও রাজীবুল ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবিরের কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়। একজন শিক্ষক তাদের বাধা দিলে শিবিরকর্মীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

“এ ব্যাপারে শিক্ষকদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে,” বলেন তিনি।

এ ব্যাপারে ছাত্রশিবির নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।