২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে মন্দিরে ভাংচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মন্দির ও প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার ভোরে উপজেলার গাড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়াদহ গ্রামের একটি মন্দিরের টিনের বেড়া ভাংচুর ও রাধাকৃষ্ণের মুর্তির হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।