সাভার ট্র্যাজেডি: বরগুনায় ৯ লাশ দাফন, নিখোঁজ ২০
সাভারে বহুতল ভবন ধসে নিহত বরগুনার নয় গার্মেন্ট শ্রমিকের লাশ বুঝে পেয়েছেন স্বজনরা।
শুক্রবার পর্যন্ত ওই জেলার ২০ জন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে, যারা এখনো নিখোঁজ।
এ দিন সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নয় শ্রমিকের লাশ দাফন করা হয়।
এরা হলেন, সদর উপজেলার কালিরতবক এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান নান্না, বেতাগী উপজেলার বড় মোকামিয়া গ্রামের নজরুল হকের ছেলে নান্না হাওলাদার, পাথরঘাটার কালিপুর গ্রামের নুরুল হকের মেয়ে বিলকিস আক্তার, পাথরঘাটার দক্ষিণ আমড়াতলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে তিতুমীর কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র ইলিয়াস, বামনা সদর ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে মনির, বামনার কালিকাবাড়ি গ্রামের মুনসুর আলীর ছেলে বেলায়েত হোসেন বেল্লাল, পাথরঘাটার কালিপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে সুজন, পাথরঘাটার জালাল উদ্দিনের ছেলে নয়ন, বেতাগী আয়লা চান্দখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহাগ।
জেলায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে কয়েকজনের স্বজনরা তাদের পরিচয় প্রকাশ করেছেন।
এরা হলেন, বামনা উপজেলার ফারুক চৌকিদারের ছেলে নাসির, বেতাগী উপজেলার কিসমত ভেলানাথপুর গ্রামের কুট্টি মোল্লার ছেলে আলামিন, বরগুনার ক্রোক গ্রামের করিম মাতুব্বরের মেয়ে নিলুফা, বরগুনার ডালভাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক আকনের স্ত্রী স্নেহা আকতার কাজল, পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের নুরুল হকের ছেলে আজমল, পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের পুতন মুচির ছেলে সুজন, কালিপুর গ্রামের মোনাব্বারের ছেলে আলামিন, ছোট পাথরঘাটা গ্রামের খবির উদ্দিনের ছেলে বাদল, কুপধন গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী রীনা, রায়হানপুর গ্রামের জব্বার মিয়ার মেয়ে ফাতিমা, খাসতবক গ্রামের হাসিনা বেগম, পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের জয়নালের মেয়ে ছিদ্দিকা, রায়হানপুর গ্রামের কাদের মুন্সীর মেয়ে জয়নব, কাদের মুন্সীর নাতী সোহেল, কাকচিড়া মাঝেরচর গ্রামের সফুরা, কাকচিড়ার তোফাজ্জেল, পাথরঘাটা পৌরসভার বরইতলা সড়কের মৃত আলতাফ হোসেনের মেয়ে সোনিয়া এবং ইমান আলী সড়কের নুরুল অলমের স্ত্রী নাসরিন ওরফে আমেনা।
