২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: শাহজাদপুরের নিহত দম্পতির দাফন

সাভারে ভবন ধসে নিহত আল আমিন-সালমা দম্পতির দাফন সম্পন্ন হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আল আমিন (২৬) গালা ইউনিয়নের গোপালপুর গ্রামের নওশাদ আলীর ছেলে ও সালমা বেগম (২২) সোনাতনী ইউনিয়নের বারবাইয়া গ্রামের হায়াত আলীর মেয়ে।

শুক্রবার সকালে তাদের লাশ দাফন হয় বলে জানান আল আমিনের বাবা নওশাদ।

আমিন-সালমা সাভারের ধসে পড়া রানা প্লাজার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে সাভার থেকে তাদের লাশ নিয়ে আসে।

সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে।

সাভারের নয়তলা ভবন রানা প্লাজা বুধবার সকালে ধসে পড়ে। এতে দোতলা পর্যন্ত দোকান ছিল। ওপরে ছিল পাঁচটি পোশাক কারখানা।

আগের দিন ওই ভবনে ফাটল দেখা দিলে শিল্প পুলিশ ভবনে কাজ বন্ধ করতে বললেও বুধবার সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, তাদের কারখানায় ঢুকতে বাধ্য করা হয়।