২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শুক্রবার চাঁদপুর-লাকসাম রেলপথের উয়ারুক এলাকায় বিল্লাল হোসেন (৪০) চলন্ত ট্রেনের নিচে পড়েন বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

তিনি টামটা উত্তর ইউনিয়নের ডুসুয়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুর রেলওয়ে থানার এস্আই আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তা পারাপারের সময় লাকসাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় বিল্লাল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরের মধ্যস্থতায় লাশ পবিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।