২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নিহতদের স্মরণে ১৮ দলের কর্মসূচি

সাভারে বহুতল ভবন ধসে নিহত ও আহতদের জন্য শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনাসভা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম সাভার ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে ১৮ দলীয় জোটের পক্ষে শুক্রবার দোয়া ও প্রার্থনাসভা কর্মসূচি দিয়েছেন।”

বিকালে খালেদা জিয়া সাভারে দুর্ঘটনাস্থল ও আহতদের দেখতে যান।

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নয়তলা ভবন রানা প্লাজা ধসে আড়াইশ’র বেশি নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক হাজারের বেশি মানুষ।