২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সংঘর্ষে নিহত ২, আহত ১০

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে নারীসহ দু’জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার বিকালে উত্তর হোসেনপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত দু’জন হলেন উত্তর হোসেনপুর গ্রামের সাজন খালাসীর স্ত্রী আয়না বিবি(৬৫) এবং ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের মোহম্মদ সম্রাট (৪৫)।

আহতদেরকে রাজৈর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি মোফাজ্জেল হকে বলেন, জমি নিয়ে বিরোধের কারণে উত্তর হোসেনপুর গ্রামে মহর আলী খালাসী ও হোসেনপুর ইউনিয়নের আয়নাল শেখের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়ে থাকে।

‘বুধবারও সংঘর্ষ হয়েছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরের দিকে সংঘর্ষ শুরু হয়।’

এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জনকে আটক করেছে পুলিশ।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।