২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধসে নিহত পোশাক শ্রমিকের লাশ দাফন

সাভারে ভবন ধসে নিহত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের পোশাক শ্রমিক পারভিনের লাশ বৃহস্পতিবার তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:45 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

পারভিন (৩৫) ওই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তিনি সাভারের রানা প্লাজায় অবস্থিত একটি গামের্ন্ট কারখানায় চাকরি করতেন।

কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, বৃহস্পতিবার সকালে তার লাশ এলাকায় এসে পৌছলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার সকালে ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’, যার চারটি তলায় পাঁচটি পোশাক কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করছিলেন ঘটনার সময়। 

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।