চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ
হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সামনে সম্মিলিত নারী সমাজ আয়োজিত এ মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশ নেন।
বক্তারা হেফাজতে ইসলামের দাবিকে নারীবিরোধী ও সংবিধান পরিপন্থী উলেøখ করে বলেন, তারা নারীদের ঘরে বন্ধ করে রাখতে চায়, যাতে নারীরা জাতীয় উন্নয়নে অংশ নিতে না পারে।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, মার্জিনা হক, রোখসানা আহমেদ, গৌরী চন্দ্র সিতু, সান্ত¡না হক শান্তা, মনোয়ারা বেগম শিল্পী প্রমুখ।
