২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ভবন ধসে সিরাজগঞ্জের ২ শ্রমিক নিখোঁজ

সাভারে বহুতল ভবন ধসে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দুই শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

তারা হলেন, উপজেলার মাদ্রাসা পাড়ার হোসেন আলীর ছেলে সোহেল (২৫) ও উত্তরবাগের আব্দুল মিয়ার ছেলে  আহাদ (২৪)। ওই ভবনের একটি পোশাক কারখানায় কর্মরত এই দুই শ্রমিক কর্মস্থলে যাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে ভবনটি ধসে পড়ে।তারা

এদের পরিবারে এখন শোকের মাতম চলছে।

ঢাকায় কর্মরত আহাদের ভগ্নিপতি আলম মিয়া বৃহস্পতিবার দুপুরে  ওই দুই শ্রমিকের নিখোজেঁর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওরা দুজনই কারখানায় কাজে গিয়েছিল। রানা প্লাজা ধসের পর থেকে তারা নিখোঁজ রয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। উভয় পরিবারের স্বজনরা তাদের খোঁজে ঘটনাস্থলে রয়েছেন।”

বুধবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’ ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়।

দেশের ইতিহাসে ভয়াবহতম ভবন ধসের ওই ঘটনার পর সাভারে ৩০ ঘণ্টার উদ্ধার অভিযানে দেড় হাজারের মতো মানুষকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।

মঙ্গলবার রানা প্লাজায় ফাটল ধরার পর ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বুধবার সকালে গার্মেন্ট মালিকরা ফাটল ধরা ভবনেই শ্রমিকদের কাজ শুরু করতে বাধ্য করেন বলে অভিযোগ করেছেন বেঁচে ফিরে আসা অনেকেই।