চাঁদাবাজীর অভিযোগে ‘আমার দেশ’ এর কচুয়া প্রতিনিধি গ্রেপ্তার
চাঁদপুরের কচুয়ায় চাঁদা দাবি ও স্কুল শিক্ষককে মারধরের অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাংবাদিক খোরশেদ আলম শিকদারকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, গ্রেপ্তারকৃত সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার কচুয়া প্রতিনিধি।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হকের অভিযোগের ভিত্তিতে খোরশেদকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।
লিখিত অভিযোগে ওই শিক্ষক জানান, বিভিন্ন সময়ে খোরশেদ তার কাছে চাঁদা দাবি করে আসছিল।
সদ্য গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে তাকে কেন রাখা হয়নি- এ কথা বলে গত বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে মারধরও করেন খোরশেদ। একই সঙ্গে নানা ধরণের হুমকি-ধমকি দেন তিনি।
