গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌগাছা গ্রামের একটি ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ওসি ফেরদাউস হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বুধবার মধ্যরাতে ইব্বতকে অজ্ঞাত কয়েক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
রাতে বাড়ি না ফিরলে সকালে স্বজনরা খোঁজাখুজির একপর্যায়ে গ্রামের একটি ভিটেতে ইব্বাতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি ফেরদাউস।
