২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুল হাসপাতালে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অসুস্থতার কারণে মির্জা ফখরুলকে গাজীপুরের কাশিম কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছে।”

পুলিশের করা সাতটি মামলায় গত ৭ এপ্রিল আদালতে আত্মসমর্পণের পর মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে কারাগারে পাঠানো হয়। ফখরুল জামিন চাইলেও আদালত না নাকচ করে।

গত ২ মার্চ বিএনপির বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষ এবং গাড়িতে আগুন ও ভাংচুরের অভিযোগে মামলাগুলো হয়।