২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মহানগর জামায়াতের আমীর গ্রেপ্তার

বরিশাল মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 08:43 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার দুপুরে নগরীর কাকলী হল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে আদালত থেকে বাসায় ফেরার পথে হেলালকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে হরতালে ভাংচুরসহ নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন।