হেফাজতের মহাসমাবেশে নারী সাংবাদিক নয়
যশোরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নারী সাংবাদিকদের না আসতে ‘অনুরোধ’ করেছেন সংগঠনটির এক নেতা।
বুধবার দুপুরে মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতের জেলা আমীর মাওলানা আনোয়ারুল করীম নারী সাংবাদিকদের এ অনুরোধ জানান।
গত ৬ এপ্রিল ঢাকার মহাসমাবেশে হেফাজতের কর্মীরা একুশে টিভির সাংবাদিক নাদিরা শারমিনকে আক্রমণ এবং মারধর করে।
হামলার পরে তিনি হাসপাতালে চিকিত্সা নেন।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যশোরে হেফাজতের মহাসমাবেশে নারী সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে পারবেন কি না- জানতে চাইলে এ নিষেধাজ্ঞার কথা জানান আনোয়ারুল করীম।
অবশ্য এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার রাতে তিনি বলেন, “আমরা বলেছি নারী সাংবাদিকরা থাকতে পারবেন, তবে একটু ‘শালীনতার’ সঙ্গে।
আগামী ২৭ এপ্রিল যশোরে হেফাজতের এ মহাসমাবেশ হওয়ার কথা।
