পুরান ঢাকায় ভবনে আগুন
পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল সদস্যরা।
পাঁচতলা ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় রাসায়নিক পদার্থের গুদাম ছিল।
বুধবার রাত ৮টার কিছুক্ষণ পর মমতাজ মার্কেটে আগুন লাগে। সাড়ে ৮টার আগেই দমকল সদস্যরা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিলো। ২০ মিনিটে মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
শাহিন নামে ওই মার্কেটের একজন ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় রাসায়নিক পদার্থের গুদাম ছিল।
বাকি তিনটি ফ্লোরে ওষুধের গুদাম এবং কিছু আবাসিক কক্ষ রয়েছে।
