'মিথ্যা মামলা দিচ্ছে সরকার'
১৮ দলের হরতালে সারাদেশে বিরোধী দলের কর্মীদের আটক করে 'মিথ্যা মামলা' দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নয়া পল্টনে শামসুজ্জামান দুদু (মঙ্গলবার তোলা ছবি)
দুই দিনে ৯ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সাভারে ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান নির্বিঘ্ন এবং আহতদের দ্রুত চিকিৎসার পথে বাধা দূর করতে বিকেল সাড়ে তিনটায় সারা দেশে হরতাল প্রত্যাহার করে বিরোধী দলীয় জোট।
দুদু জানান, বুধবার হরতাল চলাকালে চাপাইনবাবগঞ্জের যুব দল নেতা ইমন ও মেহেরপুরের বিএনপিকর্মী রুস্তম আলীকে আওয়ামী লীগের সশস্ত্ররা ক্যাডাররা খুন করেছে।
সারাদেশে হরতাল জনগণ স্বতস্ফূর্তভাবে পালন করেছে দাবি করে খালেদা জিয়ার পক্ষ থেকে এজন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।
শামসুজ্জামান দুদু সরকারের উদ্দেশ্যে বলেন, "এখনো সময় আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন। জাতীয় জীবনে আর কোনো অস্থিরতা-অনিশ্চয়তা ও সংকট থাকবে না।"
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আক্রামুজ্জামান টুকন, কৃষক দলের সহ দপ্তর সম্পাদক এস কে সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
