ফেনীতে হরতালে হাতবোমায় শিশু আহত
ফেনীতে ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিন হতাবোমা বিস্ফোরণে এক শিশুসহ দুজন আহত হয়েছে।
বুধবার দুপুরে শহরের ট্রাংক রোডে জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সজল (৬) ও হোটেল শ্রমিক মোহাম্মদ সোহেলকে (২৭) ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।
এর আগে মঙ্গলবার রাতে শহরের একাডেমী এলাকায় দুটি আটোরিকশায় আগুন দেয় হরতাল সমর্থকরা। এ সময় তারা একটি ট্রাকসহ পাঁচটি গাড়ি ভাংচুর করে বলে জানায় পুলিশ।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল আলম সরকার বলেন, বুধবার ভোরে ফেনী থানা পুলিশ তিন বিএনপি ও এক জামায়াত কর্মীকে আটক করেছে।
এছাড়া সকাল থেকে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী আইনজীবী সমিতি ও জাসাস হরতাল সমর্থনে আলাদা আদালা মিছিল করেছে।
এছাড়া দুপুরে জেলা আওয়ামী লীগ হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে।
