বারিধারার কূটনৈতিক পাড়ায় ৬০০ টেলিফোন বিকল
ক্যাবল ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন বারিধারা ডিপ্লোমেটিক এলাকার প্রায় ৬০০ টেলিফোন বিকল হয়ে গেছে।
বুধবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা ওয়াসার উন্নয়ন কাজে মাটি খুড়ে পাইপলাইন স্থাপন কাজের সময় বারিধারা ৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ বাঁশতলা, মাদানি এভেন্যু ও বারিধারা ডিপ্লোমেটিক এলাকার ভুগর্ভস্থ টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রস্থ হয়।
ঘটনার পর বিভিন্ন দূতাবাসসহ আশেপাশের এলাকার টেলিফোনগুলো বিকল হয়ে যায়।
বিটিসিএল জানায়, ইতোমধ্যে ক্যাবল প্রতিস্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। আগামী ২ দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে।
