২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সংঘর্ষের মামলার আসামি বিএনপির ২শ’ নেতাকর্মী

রাজশাহীতে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় বিএনপির জেলা সভাপতিসহ দুইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 07:18 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী বাদি হয়ে মামলাটি করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, মামলায় জেলা সভাপতি নাদিম মোস্তফা ও জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্তসহ ৩০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দুইশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়।

ওসি আরো জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।