২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে মেঘনা নদীতে একটি লঞ্চ থেকে দুইশ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 07:16 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার রাত দেড়টার দিকে এমভি টিপু-২ নামের একটি লঞ্চে এ অভিযান চালানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা।

তিনি বলেন, লঞ্চটি দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল। চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় আসলে লঞ্চটির ভেতরে পরিত্যক্ত অবস্থায় জাটকাগুলো পাওয়া যায়।

বুধবার সকালে মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।