২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া পল্টনে ২টি ককটেল বিস্ফোরণ

১৮ জোটের টানা হরতালের দ্বিতীয় দিনে ঢাকায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে দু'টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 07:07 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নয়া পল্টনে আল আরাফা ব্যাংকের সামনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী আসাদুজ্জামান প্রামাণিক জানান, ককটেল বিস্ফোরণস্থলের পাশে একটি অ্যাম্বুলেন্স ছিল, বিস্ফোরণের পরপরই সেটি সরিয়ে নেওয়া হয়।

বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে ৩৬ ঘন্টার এ হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।