২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন এক তরুণ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 11:06 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

স্বজনরা জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জীবন (১৭) নামের এক তরুণ ডুবে যান। বিকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

জীবন নগরীর মতিহারের কাজলা গোরস্থান এলাকার আক্কাস আলীর ছেলে।

জীবনের চাচাতো ভাই রবিউল ইসলাম বলেন, বেলা ৩টার দিকে জীবন বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর ফুলতলা ঘাটে গোসল করতে যান। সে পানিতে লাফ দেয়ার পরই তিনি ডুবে যান।

দীর্ঘ সময়ও না ওঠায় বন্ধুরা চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি করে এবং মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বিকাল ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।