২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্র ও গুলিসহ ৩ জন আটক

যশোরে পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 08:05 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিরামপুর এলাকার আজাহার আলীর ছেলে ফয়সাল (২২), সেলিম সরদারের ছেলে চয়ন (২০) ও আবুল কালামের ছেলে আব্দুল হালিম (২১)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদুল করিম সাংবাদিকদের জানান, অভিযানের সময় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, দুইটি খেলনা পিস্তল, দুইটি চাইনিজ দা, দুইটি হাসুয়া, পাঁচটি চাকু ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।