২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও গোপালগঞ্জে ৭ শিবির নেতাকর্মী আটক

জেহাদি বই, পোস্টার, লিফলেট ও ব্যানারসহ টাঙ্গাইল ও গোপালগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

টাঙ্গাইল/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 07:58 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

এরমধ্যে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা ছাপড়া মসজিদ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে র‌্যাব।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিন জনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোরে আটকের পর চারজনকে টাঙ্গাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রাম, কাশিয়ানী সদর ও সাফলীডাঙ্গা গ্রাম থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে প্রচুর জেহাদি বই, লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়।