২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হরতালে সড়ক অবরোধের চেষ্টা

নোয়াখালীতে বিভিন্ন সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করছে হরতাল সমর্থকরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:51 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সকাল থেকে সোনাপুর-চৌমুহনী সড়কের দত্তের হাট, পৌরবাজার, নতুন বাসস্ট্যান্ড ও মাইজদী বাজারসহ আরো কয়েকটি স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে হরতাল সর্মথকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ এলে পিকেটারা সরে গিয়ে অন্য কোনো স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শহরে সকালে হরতালের সমর্থনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছে।

বিশৃঙ্খলা এড়াতে জেলার বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা টহল দিচ্ছে।

এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এই আশংকায় তাদের আটক করা হয়েছে।