২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে গুলিতে নিহত ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 03:56 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

নিহত শম্ভুলাল চাকমা (৬০) উপজেলার জীবতলী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ওই গ্রামে নিজ বাড়ির পাশে তাকে গুলি করে হত্যা করা হয় বলে বাঘাইছড়ি থানার ওসি রফিকউল্লাহ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শম্ভুলাল সকাল সোয়া ৬টার দিকে বাড়ীর পাশের একটি দোকানে চা খেতে যান। এ সময় তিন থেকে চার জনের একটি দল ওই দোকানটি ঘেরাও করে।

পরে শম্ভুলালকে দোকান থেকে বাইরে এনে গুলি করে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি রফিকউল্লাহ বলেন, এসআই আব্দুল রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।