২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় হরতালের মিছিল পণ্ড

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল ‘সহিংস’ হয়ে ওঠায় ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শৈলকুপা থানার ওসি আব্দুল বারি বলেন, মিছিল থেকে দুজন গিয়ে একটি তেলবাহী ট্যাংকারে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ গুলি ও টিয়ার গ্যাস শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

ওই সময় ১৮ রাউন্ড শটগানের গুলি এবং আট রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয় বলে তিনি জানান।

শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপুর দাবি, মিছিল ছত্রভঙ্গ করতে বিনা উস্কানিতে গুলিবর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।

এতে তাদের তিন কর্মী আহত হয়েছে বলেও তিনি দাবি করেন।