পুলিশে রদবদল
পুলিশ প্রশাসনে রদবদলে ৬৯ কর্মকর্তার দপ্তর পরিবর্তন হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বদলির এই আদেশ দিয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), বাকিদের অধিকাংশই পুলিশ সুপার পদমর্যাদার।
ডিআইজি মো. নাজিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে দায়িত্ব দেয়া হয়েছে। গঠিতব্য সন্ত্রাস দমন ইউনিটে দায়িত্ব পালন করবেন তিনি।
(বদলি হওয়া কর্মকর্তাদের নামের তালিকা পাশের পিডিএফ ফাইলে)
