২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে গাজাসহ ৪ নারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে নয় কেজি গাজাসহ চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 09:42 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার দুপুরে হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান।

আটকরা হলেন টেকনাফের প্রয়াত লেদার রফিকের স্ত্রী নুরু সাফা (৪০), রঙ্গিখালীর ওসমান গণির স্ত্রী লায়লা বেগম (৩০), নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইউনুছের স্ত্রী সানজিদা বেগম (১৯) ও একই ক্যাম্পের নুরুল আলমের স্ত্রী মিনারা বেগম (৩৫)।

আটকের সময় তাদের সঙ্গে দুই শিশুও ছিল।

কর্নেল জাহিদ হাসান বলেন, বেলা দেড়টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে থাকা চার নারীর কাছে এসব গাজা পাওয়া যায়।

আটকদের টেকনাফ থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে, বলেন কর্নেল জাহিদ।