২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 08:01 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি আম বাগান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।