২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে আবদুর রহমান বয়াতি

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগতে থাকা লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী আবদুর রহমান বয়াতি হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 07:05 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

Image
আবদুর রহমান বয়াতি (ফাইল ছবি)

আবদুর রহমান বয়াতি (ফাইল ছবি)

রোববার রাতে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আনা হয়।

এই হাসপাতালের চিকিৎসক নিউরোলজিস্ট উত্তম কুমার সাহার তত্ত্বাবধানে আছেন তিনি।

শিল্পীর অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে জানিয়ে উত্তম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি দীর্ঘদিন থেকেই ফুসফুসের সমস্যা, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যাসহ বার্ধ্যক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। রোববার কিছুটা অসুস্থ বোধ করলে তাকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে।”

কিছুদিন আগেও একবার অসুস্থ হয়ে পড়লে এই হাসপাতালেই চিকিৎসা নেন আবদুর রহমান বয়াতি ।

একাধারে অসংখ্য জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক আবদুর রহমান বয়াতী ১৯৩৯ সালে ঢাকার জন্মগ্রহণ করেন৷ তার গানে সব সময়ই মাটি ও মানুষের কথা উঠে এসেছে৷

মানুষের মুখে মুখে ফেরা তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে’, ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণে ধৈর্য্য মানে না’ ইত্যাদি উল্লেখযোগ্য।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র- এর আমন্ত্রণে হোয়াইট হাউসের এক জমকালো অনুষ্ঠানেও গান পরিবেশন করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি৷