হাজারীবাগে ককটেল বিস্ফোরণে শিশু আহত
রাজধানীর হাজারীবাগে ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আহত তানিয়া বাবা আবদুর রশিদ ও বোন সোনিয়া তানিয়াকে নিয়ে হাজারীবাগ পার্কের কাছের একটি বাসা থেকে হাসপাতালে আসেন।
তারা দুজন পুলিশকে জানান, তানিয়ার বড় ভাই আলামিন সকালে বাসা কাছে একটি টেপমোড়া একটি কৌটাটি কুড়িয়ে পায়। বাসায় এনে টেনিস বলে প্যাচানোর জন্য টেপ খুলে নিয়ে কৌটাটি জানালা বাইরে ফেলার সময় বিস্ফোরণ হলে তানিয়া আহত হয়।
তানিয়ার হাত ও শরীরের কয়েকটি জায়গায় জখম হয়েছে।
হাজারীবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, প্রথমে স্বজনরা পুলিশকে বলেছিল ককটেলটি জানালা দিয়ে ছোড়া হয়েছে। পরে তারা বলেন যে, তা কুড়িয়ে পেয়েছিল আলামিন। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
