জিয়া হলে মুজিববাদীদের মারামারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে একজন আহত হয়েছেন।
কক্ষ ‘দখলকে’ কেন্দ্র করে রোববার রাতে এই মারামারি বাঁধে বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছেন।
মারামারির এই ঘটনা তদন্তে হল প্রশাসন একটি কমিটি করেছে।
আহত শিক্ষার্থী মিরাজকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। তিনি ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মিরাজ ৩০৮ নম্বর (গণরুম) কক্ষে থাকেন। ওই কক্ষেই থাকেন পপুলেশন সায়েন্স বিভাগের প্রথম বর্ষের লেমন।
ওই কক্ষে মোট ১৭ শিক্ষার্থী থাকেন। এর মধ্যে মিরাজসহ চারজন হল ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওনের অনুসারী এবং লেমনসহ ১৩ জন সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্সের অনুসারী বলে হলের ছাত্ররা জানায়।
প্রত্যক্ষ্যদর্শী শিক্ষার্থীরা জানায়, রাতে মিরাজ ও লেমনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বাঁধে। পরে অন্যরাও এতে জড়িয়ে পড়ে।
এই বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক আ ব ম ফারুক সাংবাদিকদের বলেন, হলের আবাসিক শিক্ষক অধ্যাপক মশিউর রহমানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন
দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
“রিপোর্ট অনুসারেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,” বলেছেন প্রাধ্যক্ষ।
