কুমিল্লায় দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
এতে বাস চালকের সহকারী সোহেল (২৫) ও যাত্রী জুলেখা বেগম (৫২) ঘটনাস্থলে নিহত হন। এরা দুজনই জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আরো চার যাত্রী আহত হন।
ওসি আরো বলেন, সকালে একই এলাকায় একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ট্রাক চালকের সহকারী দেলোয়ার হোসেন নিহত হন।
দুর্ঘটনায় ট্রাক চালক আহত হন।
নিহত দেলোয়ার নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বাসিন্দা।
পুলিশ ময়নাতদন্তের জন্য তিন জনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
