২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপাখি বেচাকেনার দায়ে ১২ জনকে সাজা

বন্যপাখি কেনাবেচার অপরাধে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার দুপুরে টঙ্গী বাজারের পাখির হাটে অভিযান চালিয়ে এই দণ্ড দেন র‌্যাবের হাকিম এএইচএম আনোয়ার পাশা।

তিনি জানান, অভিযানে ১টি ময়না, ২৬টি টিয়া, ৩৮টি ঘুঘু, ১৫টি ডাউক, ১৩৭টি মুনিয়া, ৪টি শালিক ৬টি ডায়মন্ড ঘুঘু, ১৪টি তোতা, ১টি বেলে হাঁস, ৪টি কালিমসহ মোট ২৪৬টি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, বাচ্চু মিয়া (৩২), মো. শাহিন (২৫), আ. জলিল (৪৫), মো. বাবু (২৮), মো. আনিছ (৩০), মো. কালাম শেখ (৪৫), মো. সাইদুল (২২), রুবেল মিয়া (২৪), শ্যামল মিজি (২৮), ময়নুল ইসলাম (৪০), মানিক মোল্যা (২৮) ও রাকিব হাসান (৩৫)।

তাদেরকে এক থেকে ছয় মাসের সাজা দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা।