২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ট্রাকচাপায় সাংবাদিক নিহত

বেনাপোল থেকে প্রকাশিত সপ্তাহিক ‘গ্রামের সংবাদ’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহাঙ্গীর আলম মোন্তশা (৪৮)  সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার রাত নয়টার দিকে ওই দুর্ঘটনায় আহত হন পত্রিকাটির সম্পাদক এমএ মুন্নাফ খোকন।

মুন্নাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তিনি জাহাঙ্গীরকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা নামক স্থানে পৌছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

তিনি শার্শা উপজেলার বারিপোতা গ্রামের রবিউল ইসলাম সরদারের ছেলে।

জাহাঙ্গীর আলমের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকের কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানান তার ভাই নাভারন কলেজের অধ্যক্ষ এসএম ইব্রাহিম খলিল।