বরগুনা পৌর জামায়াত সেক্রেটারি গ্রেপ্তার
নাশকতা পরিকল্পনায় জড়িত অভিযোগে বরগুনা পৌর জামায়াত সেক্রেটারি হাবিবুল্লাহ বেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ৮টায় শহরের সদরঘাট মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার কর হয়।
বরগুনা থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
