২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 12:12 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

নিহত বাদল চক্রবর্তী (৫০) রাউজানের ব্রাহ্মণহাটের নওয়াপাড়া এলাকার পাথরঘাটা গ্রামের তেজেন্দ্রলাল চক্রবর্তীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওয়াপাড়া পুলিশ ক্যাম্পের সামনে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদল গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।