ঝালকাঠীতে প্রতিমা চুরি
ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায় একটি পারিবারিক মন্দির থেকে প্রতিমা চুরি হয়েছে।
শুক্রবার রাতে লেবুবুনিয়া গ্রামের রাধাগোবিন্দ্র সেবাশ্রমে এ চুরি হয় বলে পুলিশ জানায়।
মন্দিরটির পুরোহিত মদনমোহন শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্দিরের দরজার তালা ভেঙ্গে দূর্বৃত্তরা পিতলের রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা ও পূজার কাজে ব্যবহৃত পিতলের সামগ্রী নিয়ে গেছে।
কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে এ ঘটনায় একটি চুরির মামলা হয়েছে।
