নাস্তিক হেফাজত সবারই শাস্তি চায় আহলে সুন্নাত
নাস্তিক ব্লগার, হেফাজতে ইসলাম এবং নবীর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।
শনিবার বেলা ২টায় শুরু হওয়া এ সমাবেশ থেকে ১২ দফা দাবি দিয়েছে সংগঠনটি।
দাবি আদায়ে আগামী ২৫ মে ঢাকায় সুন্নি মহাসমাবেশের ঘোষণার পাশাপাশি ১১ মে নারায়ণগঞ্জ, ২৭ এপ্রিল হবিগঞ্জে মহাসমাবেশ করার ঘোষণা এসেছে।
লাখো মুসল্লির উপস্থিতিতে মহাসমাবেশের প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন এসব কর্মসূচির ঘোষণা দেন।
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ১২ দফা দাবির মধ্যে অন্যতম, নাস্তিক ব্লগারদের শাস্তি নিশ্চিত করা, নারীনীতি থেকে কোরাআন সুন্নাহবিরোধী অংশ বিশেষ বাদ দেয়া এবং ‘জঙ্গি প্রজনন কেন্দ্র’ হিসেবে চিহ্নিত ওয়াহাবি ও কওমি মাদ্রাসাগুলোকে সরকারি সিলেবাসের আওতাভুক্ত করে অভিন্ন মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়ন।
সরকারকে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানতে বাধ্য করার হুঁশিয়ারির মধ্যেই ঢাকায় হেফাজতবিরোধী মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে গার্মেন্ট শ্রমিক রক্ষা আন্দোলন।
নারীর প্রতি অবমাননাকর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আগামী ২৮ এপ্রিল ওই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিলও নারীদের একটি সমাবেশ হওয়ার কথা।
