উল্লাপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুক্রবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হযেছে।
তার শ্যামলীপাড়ার বাড়িতে এ ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে।
উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭/৮ জনের একটি ডাকাত দল সীমানা প্রাচীর টপকে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে একটি ঘরে আটকে রাখে এবং আলমারি ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
রাতে ও শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
তবে গৃহকর্তা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি বলে ওসি জানান।
