২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে সংঘর্ষ, নিহত ১

আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলায় সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার সন্ধ্যায় বদরপাশা ইউনিয়নের বদরপাশা গ্রামে এ সংঘর্ষে নিহত হন আয়নাল মুন্সী (২৮)।

আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজৈর থানার ওসি মো. মোফাজ্জেল হক বলেন, অনেকদিন ধরে বদরপাশার ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সাগু ও হারুন মাতুববর গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে।

এর জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় গ্রুপ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে আয়নাল মুন্সী নিহত হন।

ওসি আরো বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।