২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুর্ঘটনায় ২ নারী নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই নারী নিহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 04:19 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকাচুটিয়া মোড়ে ঢাকা-নাটোর সড়কে এই দুর্ঘটনায় মোটর সাইকেল চালকও আহত হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- ফাতেহা বেগম (৪০) ও দুলহা বেগম (৪২)। দুজনের বাড়ি কাচুটিয়া গ্রামে।

আহত নয়ন আলীকে (৪৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাসড়ক পুলিশের বনপাড়া থানার ওসি দ্বীন ই আলম সাংবাদিকদের বলেন, বৈশাখী মেলা থেকে ফেরার পথে রাত ১২টার দিকে কাচুটিয়া মোড়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ফাতেহা ও দুলহা ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।

দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।