যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আটক তৌহিদুল ইসলাম (২৩) উপজেলার ঝালাঙ্গী গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
তৌহিদুলের পারিবার জানায়, ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু আনতে গিয়েছিল তৌহিদুল। এ সময় চ্যাংড়াবান্ধা রতনপুর বিএসএফ ব্যাটালিয়নের টহল দল তাকে ধরে নিয়ে যায়।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
