বনানী ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি
বনানীতে মালবাহী ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।
কমিটির অপর তিন সদস্য হলেন- ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো আরমান হোসেন, বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ট্রান্সফার) মো. জাকারিয়া এবং বিভাগীয় প্রকৌশলী (ক্যারেজ) মো. সেলিম।
কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে বনানী এলাকার সৈনিক ক্লাবের কাছে দুর্ঘটনায় পড়ে। ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে একটি কনটেইনার ট্রেন থেকে পাশের কয়েকটি বস্তি ঘরের ওপর আছড়ে পড়ে। এতে একজন নিহত ও আরো পাঁচজন আহত হন।
প্রাথমিকভাবে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও উদ্ধার কাজের জন্য বেলা আড়াইটার দিকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ দুর্ঘনার কারণ সম্পর্কে কিছু বলেনি। তবে ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের মেট আবদুল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এয়ারবক্স বিকল হয়ে যাওয়ায় ক্যারেজের চাকা আটকে গিয়েছিল বলে তার ধারণা। এ কারণেই বগিগুলো লাইন থেকে বেরিয়ে যায় এবং ওই অবস্থায় ট্রেনটি বেশ কিছুদূর টেনে আসে।
