ভেদরগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
শরীয়পুরের ভেদরগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো চারজন।
নিহত মজিবর শিকদার মহিষার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন।
ভেদরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, রাত সাড়ে ৯টার দিকে মজিবর কয়েকজন কর্মীকে নিয়ে মহিষার বৈশাখী মেলায় একটি দোকানে বসে মিষ্টি খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এলোপাতারি গুলি করে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মজিবর নিহত হন। গুলিব্ধি হন আরো চারজন।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
